শহরের টেকপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ শহরের টেকপাড়ার বড় পুকুরে গোসল করতে নেমে রাবিব (৭) ও গিয়াস উদ্দিন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মৃত রাব্বি পাহাড়তলীর বাসিন্দা জুবায়ের সুলতানের ছেলে। অন্যদিকে মৃত গিয়াস উদ্দিনও আব্দুল হকের ছেলে।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক নোবেল বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.