রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা শুরু।মোট পরীক্ষার্থী ২৬৫ অনুপস্হিত ৭

এস এম হুমায়ুন কবির,কক্সবাজার।

রামু উপজেলার গর্জনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ অনুষ্টিত জেএসসি পরীক্ষার্থীদের প্রথম পরীক্ষা শুরু হয়েছে।মোট পরীক্ষার্থী ২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন পরীক্ষার্থী অনুপস্হিত রয়েছে।১০৬ জন ছাত্র ও ১৫৯ জন ছাত্রী এ পরীক্ষায় অংশ নিয়েছেন।
সকাল ১০ টায় শুরু হওয়া জেএসসি পরীক্ষায় পরীক্ষার্থী অত্যন্ত শান্তিপুর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে বলে হল সুপার মোহাম্মদ আবছার উদ্দীন জানান।
গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কায়ছার জাহান চৌধুরী জানান,সুষ্ট ও সুন্দর পরিবেশে জেএসসি পরীক্ষা অনুষ্টিত হয়।জেএসসি পরীক্ষা শান্তি পুর্ণ ও সুষ্ট ভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন অত্যন্ত কঠোর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.