যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-ভারত টেস্ট
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ একদিন পর ৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। আর ঐতিহাসিক এই টেস্ট নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।
দেশের হাজারো ক্রিকেটপ্রেমী উন্মুখ হয়ে আছে ম্যাচটির সাক্ষী হয়ে থাকতে। আর দেশের ভক্তদের সেই সুযোগ করে দিয়েছে দেশীয় টিভি চ্যানেল দীপ্ত টিভি। হায়দারাবাদ টেস্টটির নতুন সম্প্রচার সত্ত্ব পেয়েছে বেসরকারি এই চ্যানেলটি।
গত কয়েক বছর থেকে থেকে বাংলাদেশ জাতীয় দলের খেলা সম্প্রচার করে আসছে গাজী টিভি। এর মাঝে কয়েকটি ম্যাচ মাছরাঙ্গা টিভিও প্রচার করেছিল। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজটি সম্প্রচার করেছিল চ্যানেল নাইন। এবার ভারতের বিপক্ষে টেস্টটি সম্প্রচারের দায়িত্বে দীপ্ত টিভি।
উল্লেখ্য ভারতের বিপক্ষে এখন পর্যন্ত মোট আটটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে টাইগাররা দুইটিতে ড্র করেছে ও ছয়টিতে হেরেছে। অবশ্য এই আটটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মাটিতে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.