মা থেকেও না থাকার শূন্যতায় ভাইরাল সম্পর্কের গল্প

ওয়ান নিউজ ডেক্সঃ নতুন বছরের শুরুতেই ইউটিউবের পর্দায় এক দীর্ঘশ্বাসের গল্প। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, মা থেকেও না থাকার শূন্যতা আর ভালোবাসার ভাষা নিয়ে নির্মিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্পর্কের গল্প’ এই মুহূর্তে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। মুক্তির দুই দিনেই নাটকটি দেখেছেন প্রায় ৮০ লাখ দর্শক আর মন্তব্যে ভেসে আসছে কান্না, কৃতজ্ঞতা ও মুগ্ধতার গল্প।

দুই ঘণ্টা ব্যাপ্তির এই ফিকশনে সম্পর্কের জটিলতা ও আবেগের সূক্ষ্ম অনুভূতিকে অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছেন নির্মাতা। গল্পের কেন্দ্রে রয়েছে মা–মেয়ের সম্পর্ক—যেখানে মায়ের অনুপস্থিতি থেকেও তৈরি হয় গভীর প্রভাব। সেই শূন্যতা থেকে জন্ম নেওয়া অভিমান আর ভালোবাসার দ্বন্দ্ব অভিনেত্রী তটিনীর অভিনয়ে যেন বাস্তব হয়ে ওঠে। তাঁর সঙ্গে মনিরা মিঠুর আবেগময় অভিনয় নাটকটির আবহকে আরও ভারী করে তোলে।

নাটকজুড়ে তটিনী ও মনিরা মিঠুর পারস্পরিক দৃশ্যগুলোই হয়ে উঠেছে আবেগের মূল শক্তি। না বলা কষ্ট, জমে থাকা অভিমান আর ভালোবাসার নীরব প্রকাশ—সবকিছু মিলিয়ে মা–মেয়ের সম্পর্কের যে জটিল মানচিত্র, তা এই দুই শিল্পীর অভিনয়ে জীবন্ত হয়ে উঠেছে।

নাটকটি মুক্তির পর দর্শকদের অভাবনীয় সাড়ায় নিজেও আবেগাপ্লুত মনিরা মিঠু। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “‘সম্পর্কের গল্প’ রিলিজের পর যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি, এতে আমি রীতিমতো ভয় পাচ্ছি। মনে হচ্ছে, আগামীতে এর চেয়ে ভালো অভিনয় করতে পারব তো? সত্যিই দর্শকদের ফিডব্যাকে আমার ভেতরটা কেঁপে উঠছে। এই ভালোবাসা আমাকে হতবাক করছে।’

ইউটিউবে মুক্তির দুই দিনেই প্রায় ২০ হাজার দর্শক মন্তব্য করেছেন নাটকটি নিয়ে। তাঁদের অনেকেই লিখছেন, পারিবারিক আবেগ ও প্রিয়জনের সঙ্গে সম্পর্কের মায়াজালের এই গল্প তাঁদের কাঁদাচ্ছে। কেউ কেউ মন্তব্য করেছেন, এই ধরনের নাটকের কারণেই আবারও বাংলা নাটক হারানো গৌরব ফিরে পাচ্ছে।

অনেকে আবার ভিন্ন সুরে বলেছেন, চারপাশে যখন অপসংস্কৃতির ঢেউ, তখন ‘সম্পর্কের গল্প’ দেখিয়ে দেয় কনটেন্ট আসলে কেমন হওয়া উচিত। বর্তমান সময়ে ছোট পর্দায় নানা ধরনের গল্প তৈরি হলেও পারিবারিক গল্প খুব একটা দেখা যায় না—এই জায়গায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আলাদা করে চোখে পড়েন বলেও মত দর্শকদের।

একটি পরিবারের গল্প, যেখানে সম্পর্কের টানাপোড়েন, মায়া আর ভালোবাসা খুব স্বাভাবিকভাবে তুলে ধরা হয়েছে। গল্প শেষ হওয়ার পরও যার রেশ থেকে যায় অনেকক্ষণ।

নাটকটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরী আলম, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত। চ্যানেল আইতে প্রচারের পর সম্পর্কের গভীরতা ও মানবিক অনুভূতির এই গল্প এখন দেখা যাচ্ছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

  1. Nicole3331 বলেছেন
  2. Arabella3981 বলেছেন
  3. freelancer deutschland বলেছেন

    i enjoy reading your articles, it is simply amazing, you are doing great work, do you post often? i will be checking you out again for your next post. you can check out webdesignagenturnürnberg.de the best webdesign agency in nuremberg Germany

  4. Harrison352 বলেছেন
  5. webdesign বলেছেন

    this is an interesting article, i enjoy reading it, keep up the good work, do you post often, i want to start following you. my site is https://webdesignfreelancermunchen.de/ it is the top webdesign freelancer platform in Germany.

  6. webdesign service nuremberg বলেছেন

    i enjoy reading your articles, it is simply amazing, you are doing great work, do you post often? i will be checking you out again for your next post. you can check out webdesignagenturnürnberg.de the best webdesign agency in nuremberg Germany

  7. Cynthia4784 বলেছেন
  8. Kayla2448 বলেছেন
  9. Will3687 বলেছেন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.