বেনাপোল আমড়াখালি থেকে বিপুল পরিমান ঔষধ উদ্ধার

ইয়ানুর রহমান : যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্টে থেকে বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার (১০ মার্চ) দুপুর ২ টার সময় বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে এ ঔষধের চালানটি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বিজিবি সদস্যরা বেনাপোলের আমড়াখালি চেক পোস্ট এ সোহাগ পরিবহনের একটি বাস তল্লাশি করে বাসের তেলের টাঙ্কির উপর থেকে এ ঔষধের চালানটি উদ্ধার করে।

২৩ বিজিবি নায়েক সুবেদার আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.