ট্রাস্ট ব্যাংকে চাকরি

ওয়ান নিউজ ডেক্সঃ বেসরকারি ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এইচআরডি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম:

এমআইএস অফিসার। তবে এ পদে কতজন নিয়োগ দেওয়া হবে তা নির্ধারিত নয়।

আবেদন যোগ্যতা:

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এমবিএ ডিগ্রি থাকলে এ পদে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এসকিউএল সার্ভার ও ওরাকল বিষয়ে প্রাথমিক ধারণা থাকতে হবে।

আবেদন যেভাবে:

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১২ জুন, ২০২১।

বেতন ও সুযোগ-সুবিধা:

বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের বেতন রীতি অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.