জেলার ৩টি অাসনের নৌকার প্রার্থী চূড়ান্ত : ঝুলে গেছে সদর-রামু আসন

ওয়ান নিউজঃ অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশেষে চূড়ান্ত হলো পর্যটন নগরী কক্সবাজার জেলার ৩ টি অাসনের নৌকার মাঝি। অাজ ২৫ ই নভেম্বর রবিবার দুপুর ১২ টা নাগাদ এই ঘোষণা অাসে ক্ষমতাসীন দল অাওয়ামীলীগ থেকে।
কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) অাসনে মনোনয়ন দেওয়া হয়েছে সদ্য-সাবেক উপজেলা চেয়ারম্যান অালহাজ্ব জাফর অালম কে।তিনি ত্যাগী কর্মী হিসেবে মূল্যায়িত হয়েছেন এমনটা মনে করছেন অনেকে। তবে এই অাসন থেকে বাদ দেওয়া হয়েছে মহাজোটের শরিকদল জাতীয় পার্টির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক বর্তমান সাংসদ মৌলভী মোহাম্মদ ইলিয়াছ কে। নানা বিতর্ক অার অনিয়মের অভিযোগ সদ্য-সাবেক এই এমপির বিরোদ্ধে।

কক্মবাজার-২(মহেশখালী-কুতুবদিয়া) অাসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ অাশেক উল্লাহ রফিক। তবে এই অাসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা অাওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এবং পরিবেশ বিজ্ঞানী ড.অানসারুল করিমের মত প্রভাবশালী নেতৃবৃন্দ।

কক্মবাজার-৩(সদর-রামু) এই অাসন থেকে বর্তমান সাংসদ সাইমুম সরওয়ার কমল বাদ পড়ার সম্ভবনা রয়েছে। তবে এই অাসন থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী চট্টগ্রাম-৯ (কুতুয়ালী) অাসনের বর্তমান সংসদ সদস্য জিয়া উদ্দিন অাহমেদ বাবলুকে মনোনয়ন দেওয়ার কথা শুনা যাচ্ছে। কিন্তু এই অাসনের নৌকার ভোটারগণ কমল কেই চায়। অন্যথায় এই অাসনটি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভবনা বেশি।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই জিয়াউদ্দিন বাবলু কে সদর-রামুর বিভিন্ন এলাকা থেকে অবাঞ্চিত ঘোষণা করার খবর তুলে ধরছে।কেউ কেউ প্রকাশ্য স্টাটাস দিয়ে জিয়াউদ্দিন বাবলু কে ভোট না দেওয়ার ঘোষণা ও দেয় । সদর-রামুর বিভিন্ন স্টেশনে কলাগাছ রোপন করে বহিরাগত প্রার্থীকে না দিতে এবং সাইমুম সরওয়ার কমল কে মনোনয়ন দিতে প্রতিবাদ জানায় কমলের সমর্থকরা। তবে এখনো পর্যন্ত দল থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত অাসেনি সদর-রামুর এই অাসনটির জন্য।

এদিকে কক্সবাজার জেলার সবচেয়ে অালোচিত সমালোচিত অাসন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান সাংসদ অাব্দুর রহমান বদির স্ত্রী শাহীনা চৌধুরীকে। বহুল অালোচিত এই অাসনে উখিয়া-টেকনাফের প্রায় ডজনখানেকের ও বেশি নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।নানা কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিতর্কিত সাংসদ বদি’র স্ত্রী’কেই প্রার্থী ঘোষণা করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.