জরুরি সংবাদ সন্মেলন জামায়াতের

ওয়ান নিউজঃ জরুরি সংবাদ সন্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ দুপুর আড়াইটায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ এক প্রেস ইনভাইটেশনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ঠাকুরগাঁও জামাতের আমির অর্ধকোটি টাকাসহ আটক হওয়ার ব্যাপারে জামায়াতে ইসলামী বক্তব্য উপস্থাপন করতে এ সংবাদ সন্মেলন ডাকা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.