ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা বিশে ঢুকেছেন পড়েছেন মুশফিকুর রহিম। বোলারদের র্যাঙ্কিংয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন এসেছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
মিরপুর টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। গড়েন বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন ১৮ নম্বরে। তার আগের সেরা র্যাঙ্কিং ছিল ২১তম, যেটি অর্জন করেছিলেন ২০১৭ সালের জুলাইয়ে।
মিরাজ দুই ইনিংস মিলিয়ে এই টেস্টে নিয়েছেন ৮ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে উঠেছেন ২৮ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২৭তম স্থানে আছেন তাইজুল। বাঁহাতি স্পিনার মিরপুরে প্রথম ইনিংসে ১০৭ রানে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে নেন ২ উইকেট। ম্যাচে ৮ উইকেট নেওয়া মিরাজ সাত ধাপ এগিয়ে ২৮তম স্থানে আছেন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন এই সিরিজ না খেলা সাকিব আল হাসান। তার চেয়ে তিন রেটিং পয়েন্ট পেছনে থেকে দুইয়ে রবীন্দ্র জাদেজা।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ড্র করে বাংলাদেশ দল হারিয়েছে ৬ রেটিং পয়েন্ট। নয় নম্বরে আছে তারা ৬১ পয়েন্ট নিয়ে। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৬।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.