কাপ্তাইয়ে বৃক্ষরোপন অভিযান ও চিত্রাংকন প্রতিযোগিদের পুরস্কার বিতরণ

কাপ্তাই প্রতিনিধি
মুজিববর্ষের অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি, এ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাঙ্গামাটির কাপ্তাইয়ে বৃক্ষরোপন অভিযান ও চিত্রাংকন প্রতিযোগিতার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার (২৩ জুন) বিকাল ৩টায় আইএফবি ও কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এবং এফডিটিসি পরিচালক মোঃ বখতিয়ার নূর সিদ্দিকীর সভাপতিত্বে এফডিটিসিতে অনুষ্ঠিত হয়।
পাশাপাশি ফিজিবিলিটি স্টাডি অব ট্রান্সবাউন্ডারী ওয়াইল্ডলাইফ করিডোর ইন চট্রগ্রাম, চট্রগ্রাম হিল ট্রাক্ট এন্ড কক্সবাজার উইথ মায়ানমার এন্ড ইন্ডিয়া প্রকল্পের আওতায় আইইউসিএন বাংলাদেশ কান্ট্রি অফিস কর্তৃক ট্রেনিং ফর প্রজেক্ট পারসোনেল এন্ড ফিল্ড স্টাফ প্রশিক্ষণ একইদিন বিকালে বৃক্ষরোপন অভিযান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন- আইইউসিএন বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মোঃ রাকিবুল আমিন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রফেসর ড.এম মনিরুল এইচ,খান,ড.আব্দুল আজিজ, বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার(ডিএফও), আ,ন,ম আব্দুল ওয়াদুদ (ডিএফও), জিএম মোহাম্মদ কবির(ডিএফও), ড.নিখিল চাকমা(সহকারী অধ্যাপক রাবিপ্রবি,রাঙ্গামাটি), মোঃ আবুল কালাম(ডিএফও), মোঃ রফিকুজ্জামান শাহ্ (ডিএফও) ও কাপ্তাই বিএফআইডিসি, এলপিসি শাখা ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়। এসময় কাপ্তাই সদর সহকারী বন সংরক্ষক মোস্তাফিজুর রহমান, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, প্রধান শিক্ষক মোঃ হারুন উর রশীদ, মোঃ ইউসুফ মিয়াসহ বন কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। বক্তাগন বলেন, বৃক্ষরোপন করে সোনার বাংলাকে সবুজে রূপান্তরিত করতে হবে। তাই আমরা বেশি করে বৃক্ষরোপন করব। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও গাছের চারা বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.