ওয়ান নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী লুৎফুর রহমান কাজল। ১৮২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
কক্সবাজার-৩ আসনের মোট ১৮২টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ভোটের হিসেবে লড়াই হয়েছে মূলত বিএনপি এবং ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীর মধ্যে। ঘোষিত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে লুৎফুর রহমান কাজল পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪০৭ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর শহিদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৪ ভোট।
চূড়ান্ত ফলাফল অনুযায়ী, লুৎফুর রহমান কাজল তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল আলম বাহাদুরের চেয়ে ২৮ হাজার ৪১৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এই আসনে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও শেষ হাসি হাসলেন ধানের শীষের কাজল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.