কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের বিপুল জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

ওয়ান নিউজঃ কক্সবাজার-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

কক্সবাজার-১ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৩২৫ । এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ৬৫১ ভোট।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৫ লাখ ৪০ হাজার ৪৯০। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯১ জন। আর নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯৮ জন। আর হিজরা ভোটার ১ জন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.