ওয়ান নিউজঃ উখিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও রাজাপালংমাদ্রাসার সহকারী শিক্ষক হযরত মৌলানা হাফেজ আনোয়ার হোসেন (৪২) ইন্তেকাল করেছেন। ১৪ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার ষ্টেশনস্থ অস্থায়ী ভাড়া বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি ২মেয়ে ১স্ত্রী, আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি মধ্যম হলদিয়া পালং ইউনিয়নের হযরত মাওলানা আব্দুশ শুক্কুর ছেলে ।
অদ্য ১৪ নভেম্বর রোজ বুধবার বিকেল সাড়ে ৪টায় স্থানীয় মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে উখিয়া উপজেলার প্রখ্যাত এই আলেমে দ্বীনের মৃত্যুতে জেলাজুড়ে শোক নেমে এসেছে। তিনি শুধুমাত্র উখিয়াতেই নয় সমগ্র কক্সবাজার জেলাতেই ছিলেন সুপরিচিত এবং সর্ব মহলে গ্রহণযোগ্য একজন আলেম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.