ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহসানুল আলমকে অপসারণ
এদিকে সৌদি আরবভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ইসলামী ব্যাংক থেকে তাদের অধিকাংশ বিনিয়োগ তুলে নেয়ার সিদ্ধান্তও জানিয়েছে। ব্যাংকের সাড়ে ৭ শতাংশ শেয়ার থেকে ৫ দশমিক ৪ শতাংশ বিক্রি করবে তারা।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারিতে ইসলামী ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসে। এরপর থেকে ব্যাংকটিতে নানা পর্যায়ে অস্থিরতা দেখা দেয়। এর মধ্যে ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) প্রতিনিধি গত ৩০ মার্চ পরিচালনা পর্ষদের সভায় শেয়ার ছেড়ে দেয়ার ঘোষণা দেন। তখন থেকে ব্যাংকটিতে আবারও মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.