ইরানে নির্মিত হবে পরমাণু নিরাপত্তা কেন্দ্র
ওয়ান নিউজ ডেক্সঃ ইরান ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে অত্যাধুনিক পরমাণু নিরাপত্তা কেন্দ্র নির্মাণ করবে। অদূর ভবিষ্যতে ইরানে এ কেন্দ্র নির্মিত হবে। ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান আলী আকবর সালেহি একথা বলেছেন।
ইউরোপীয়ান ক্লাইমেট অ্যাকশন এবং এনার্জি কমিশনার মিগুয়েল আরিয়াস ক্যানেটির সঙ্গে তেহরানে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সালেহি। ইরান-ইইউ টেকসই জ্বালানি ফোরামের প্রথম বৈঠকে অংশ নেয়ার জন্য তেহরানে অবস্থান করছেন ক্যানেটি। সালেহি আরো বলেন, পরমাণু নিরাপত্তা কেন্দ্রটি আঞ্চলিক দেশগুলোকে সেবা প্রদান করবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.