কক্সবাজার জেলা প্রশাসক ও জন প্রতিনিধির সম্নয়ে ত্রাণ বরাদ্দের জন্য জরুরী  বৈঠক।

 

 

মোঃ নাজমুল সাঈদ সোহেল

কক্সবাজারের(চকরিয়া) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলা মিলনায়তন (মোহনায়) অদ্য ৫/৭/১৭ ইং তারিখ জরুরী ত্রাণ বরাদ্দের জন্য বৈঠক অনুষ্ঠিত হয়।মাননীয় জেলা প্রশাসক,সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস আলী,উপজেলা চেয়ারম্যান জাফর আলম বিএ অনার্স এম এ,নির্বাহী কর্মকর্তা  সাহেদুল ইসলাম সহ সকল জনপ্রতিনিধির সমন্বয় সভাঃইউনিয়ন ভিত্তিক জরুরী ত্রান বরাদ্দের জন্য সভায় প্রস্তাব গৃহীত হয়্।

চকরিয়ায় ১৮ টি ইউনিয়ন,১টি পৌর সভার ৯ টি ওয়ার্ড বন্যার পানিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ,ধনী-গরীব সকল শ্রেনীর মানুষের দুর্ভোগ চরমে।সকলে মিলে আসুন, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই,সামর্থ্যানুযায়ী সহযোগীতার হাত বাড়াই এ উক্তি করেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.