‘মূর্তি’ অপসারণ আদালতের সিদ্ধান্তে: ওবায়দুল কাদের
ওয়ান নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রীক মূর্তি অপসারণের ক্ষমতা সরকারের কোন এখতিয়ারে নেই, এটি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। গ্রীক দেবী অপসারণে সরকারের কোন বিষয় নয়, এটা একেবারে কোর্টের এখতিয়ার।
মন্ত্রী শুক্রবার দুপুরের গাজীপুরের কালিয়াকের উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি’র মুখে গণতন্ত্রের কথা বললেও তৃণমুলে নিজেরদের মধ্যেই গণতন্ত্র নেই। নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছে। তৃণমুলের কোন মানুষ বলতে পারবে না দেশের উন্নয়ন হচ্ছে না। শেখ হাসিনা সরকারের নজিরবিহীন উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে বিএনপি আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে শঙ্কিত।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে হাইওয়ে ডিআইজি আতিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.