গোয়ালন্দে শোক দিবস পালন

মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী):
গোয়ালন্দে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

১৫ আগস্ট সকাল ১০টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সী ও উপজেলা নিবাহী কমকর্তা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ক্রমান্বয়ে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাবৃন্দ, সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.