এম.মনছুর আলম, চকরিয়া:
মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক কর্মসুচি গ্রহন করা হয়। এদিন সকালে খতমে কোরান, মিলাত মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান শেষে জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান ও কালো ব্যাজ ধারণ করা হয়। পরে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকাল ৯টায় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সর্বস্থরের জনগনের মাঝে তবারক বিতরণ করা হয়।
সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি পশ্চিম বড়ভেওলা ইউপি চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন- মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আ:লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম বুলবুল, সহ-সভাপতি মঈন উদ্দিন চৌধুরী, নরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন শাকিল, বদরখালী ইউনিয়ন আ:লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, সাধারণ সম্পাদক একে ভুট্রো সিকদার, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আ:লীগের সভাপতি ডা. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাহারবিল ইউনিয়ন আ:লীগের সভাপতি আবদুল কাদের মেম্বার, সাধারণ সম্পাদক এনামুল হক, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আ:লীগের সভাপতি নুরুল আমিন সিকদার, সাধারণ সম্পাদক আশরাফ আলী মেম্বার, কোনাখালী ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, ডেমুশিয় ইউনিয়ন আ:লীগের তরুণ নেতা সোহরাব মোস্তফা লিমন, কৃষকলীগের আহবায়ক মো.হাসান আলী, মাতামুহুরী যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক কাইছারুল হক বাচ্চু, মাতামুহুরী ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক হোছাইন বুলবুল, মাতামুহুরী ছাত্রলীগের সাবেক যুগ্মসম্পাদক ও পশ্চিম বড় ভেওলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- আ:লীগ নেতা সোলতান মাহমুদ মেম্বার, আবদু শুক্কুর মেম্বার, মিজানুর রহমান মেম্বার, বকুল, বাদল, বিএমচর যুবলীগের সভাপতি মিজান উদ্দিন, পশ্চিম বড় ভেওলা যুবলীগ সাধারণ সম্পাদক জয়নাল আবদীন, ছাত্রলীগ নেতা আশরাফ দরবেশী, রুহুল কাদের, কফিল উদ্দিন, জয়নাল, জামিল এরশাদ, ছিদ্দিক আহমদ, রিদুয়ান হোসেন, ফারুকসহ উপজেলা ও ইউনিয়ন আ:লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আজ বাঙ্গালি জাতির শোকের দিন। এইদিনে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনার মাধ্যমে পাকিস্তানীদের দোসর এ দেশের ঘাতক চক্ররা পেছনের দরজায় ক্ষমতায় আসার লোভে জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যা করে। তাঁরা বাংলার মাটি থেকে জাতির পিতার স্মৃতিচিহৃ মুছে ফেলতে চেষ্ঠা করেও সফল হয়নি। কারন বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসুরী দেশরত্ন শেখ হাসিনা আল্লাহ পাকের অসীম কৃপায় সেদিন বিদেশে থাকায় বেঁচে যান। তিনি দেশে ফিরেই বাবার স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে কাজ শুরু করেন।
বক্তারা আরো বলেন, দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আজ বাংলাদেশ সার্বিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশ এখন একটি রোডমডেল রাষ্ট্র হিসেবে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠা পেয়েছে। আগামীতেও চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আওয়ামীলীগের জন্য কাজ করে যেতে হবে।
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:১৭
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.