কাপ্তাইয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন

কাপ্তাই প্রতিনিধি:
জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল ওহাবের নেতৃত্বে শোকের দিন সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.