পাপুলের আসনে মনোনয়ন পেলেন নুরউদ্দিন চৌধুরী

ওয়ান নিউজ ডেক্সঃ লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনে মনোনয়ন পেয়েছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।

আজ শনিবার মনোনয়ন বোর্ডের সভা সূত্রে এ তথ্য জানা গেছে।

কুয়েতের আদালতে পাপুল দণ্ডপ্রাপ্ত হওয়ায় শূন্য হওয়া লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিল গত ৩ মার্চ ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ মার্চ মনোনয়ন বাছাই ও ২৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.