গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল কর্তৃক নিবন্ধিত ও কক্সবাজার জেলার একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান দি কক্স মডেল নার্সিং ইনস্টিটিউটে ০৬টি পদে জনবল নিয়োগ দেয়া হবে। যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।
আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ) আগামী ২২মার্চ’২০২১ইং এর মধ্যে নিন্মোক্ত ই-মেইলে আবেদন করতে হবে।
ই-মেইলঃ coxmodelnursing2021@gmail.com আবেদনপত্রসহ পূণাঙ্গ জীবন বৃত্তান্ত প্রেরন করতে হবে।
কোন ধরনের হার্ডকপি গ্রহণযোগ্য নয়।
বাছাইকৃত প্রার্থীদেরকে পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে লিখিত ও মৌখিক) জন্য ডাকা হবে।
পদের নামঃ নার্সিং ইনস্ট্রকটর (মহিলা)
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ইন নার্সিংসহ বিএসসি। কমপিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতাঃ ০৩-০৫ বছর।
পদের নামঃ সহকারী নার্সিং ইনস্ট্রকটর (মহিলা)
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ইন নার্সিং। কমপিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতাঃ ০২-০৩ বছর।
পদের নামঃ সহকারী হিসাব রক্ষক
শিক্ষাগত যোগ্যতাঃ হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক/ বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী। কমপিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতাঃ ৩-৫ বছর।
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৪০।
অভিজ্ঞতাঃ ২-৩ বছর।
পদের নামঃ অফিস পিয়ন
শিক্ষাগত যোগ্যতাঃ এইচ এস সি। অফিসের কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতাঃ ২-৩ বছর।
পদের নামঃ নিরাপত্তা প্রহরী
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী (বয়স ৩০বছরের উর্ধ্ব)।
অভিজ্ঞতাঃ ২-৩ বছর।
পদের নামঃ ক্লিনার
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে।
চেয়ারম্যান
দি কক্স মডেল নার্সিং ইনস্টিটিউট
হাজী ম্যানশন,বীর প্রতীক নুরুল হুদা সড়ক, দক্ষিণ রুমালিয়ারছরা, কক্সবাজার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.