মোঃ রেজাউল করিমঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন মেহেরঘোনা রেঞ্জর উদ্যোগে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপদ আবাসস্থল নিশ্চিতকরণের লক্ষ্যে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে মেহেরঘোনা রেঞ্জ অফিসস্থ আঙ্গিনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম। উদ্বোধনী বক্তব্য ও মুখ্য আলোচনা পেশ করেন মেহেরঘোনা রেঞ্জ বন কর্মকর্তা মোঃ মামুন মিয়া। মেহেরঘোনা বিট কর্মকর্তা জাকের আহমদের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন ঈদগাঁও ৭নং ওয়ার্ডের মেম্বার হাফেজ জিয়াউল হক জিয়া, ঈদগাঁওর সিনিয়র সাংবাদিক মোঃ রেজাউল করিম, ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুব আলম মাবু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার নেত্রী রাবেয়া খানম, হেডম্যান আজিজুল হক, আবু তাহের, বেলাল উদ্দিন, রহিম উদ্দিন, নুরুল হুদা, রেঞ্জ-সহকারী মোঃ ইউনুছ, ফরেষ্টার এলমুন বাহার, বনকর্মী মোঃ আব্দুল হান্নান, মোহাম্মদ আবুল কালাম, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আহমদ আনোয়ার প্রমুখ।
এতে বক্তারা বলেন, বন ও বন্যপ্রাণী সংরক্ষণে শুধু সরকারকে নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। সৃষ্টির সকল জীবকে যার যার স্থানে বসবাসের উপযোগী করে রাখতে হবে। অন্যথায় পরিবেশ হুমকির মুখে পড়লে ফল ভোগ করতে হবে আমাদেরকেই। বন এবং বন্যপ্রাণী মানব সমাজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং আমাদের নিজেদের স্বার্থে বন এবং বন্যপ্রাণী রক্ষা করা প্রয়োজন। ক্ষণিকের অল্প লাভের আশায় যারা পরিবেশ ধ্বংস করছে একদিন তাদেরকেই তার দীর্ঘমেয়াদি কুফল ভোগ করতে হবে। বন ও বন্যপ্রাণী হত্যার বিষয়ে সরকারিভাবে সুনির্দিষ্ট আইন রয়েছে। এ আইন মেনে চলা সচেতন ব্যক্তি হিসাবে সকলের আবশ্যক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.