মো:নাজমুল সাঈদ সোহেল, চকরিয়াঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিট অভিযানে হরিণের মাংসসহ নেপাল ধর নামের ব্যক্তি আটক কৱা হয়েছে।
পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি পার্বত্য ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী এলাকার ভোলা ধরের পুত্র।
সোমবার (৩০ নভেম্বর) বেলা ২টায় ডুলাহাজারার বনবিটের আওতাধীন পার্বত্য ফাঁসিয়াখালী ইনিয়নেৱ হায়দারনাশী এলাকা থেকে হরিণের মাংসসহ হাতেনাতে তাকে আটক করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেয়া ডুলাহাজারা বনবিট কর্মকর্তা মোঃইলিয়াছ হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ শিকারী দল গোপনে বনাঞ্চলের বন্যপ্রাণী হরিণ শিকারেৱ গোপন তথ্যের ভিত্তিতেএবং গত দুই সপ্তাহ সময় ধরে নিজস্ব সোর্স দিয়ে নজরদারিতে রখা হয়।
গত তিনদিন আগে নজরদারিতে দেয়া নিজস্ব সূত্রের মাধ্যমে সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে সক্ষম হই।আটককৃত ব্যক্তির এলাকাতে পাহারা দিয়ে কৌশল করে আটক করি।
তাকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করলে নির্বাহী ম্যাজিট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এ ০৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাৱ সহকারী কমিশনার (ভূমি) বিজ্ঞ নির্বাহী ম্যাজিট্রেট মোঃ তানভীর হোসেন বলেন, বন বিভাগের ফাসিয়াখালী রেঞ্জ প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেৱ মাধ্যমে হরিণের মাংস বিক্রির অপরাধে চকরিয়া উপজেলায় মোবাইল কোর্টে এক ব্যক্তিকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাহীন ৩ মাসের জেল মন্জুর করে হাজতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস মাইজঘোনা পুরাতন জামে মসজিদ এতিমখানায় দেওয়া হয়েছে বলে জানান।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.