নুরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীর দায়ের করা দুটি মামলার বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নুরের বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থী একটি মামলা করেছে। মামলাটি পুলিশ তদন্ত করছে। বিষয়টি আমাদের নলেজে রয়েছে। যেভাবে এড্রেস করা দরকার সেভাবেই পুলিশেই তদন্ত করছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

আজ ওই শিক্ষার্থী রাজধানীর কোতায়ালী থানায় ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন। মামলায় আসামিরা হলেন- নাজমুল হাসান সোহাগ, হাসান আল মামুন, নুরুল হক নুর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা, আবদুল্লাহ হিল বাকি। এর মধ্যে মূল অভিযুক্ত নাজমুল হাসান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.