ওসি প্রদীপের প্রধান সোর্স ডাকাত গিয়াসের গুলিতে প্রবাসী নিহত

অস্ত্রসহ আটক-১

নিজস্ব প্রতিবেদকঃ
টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপের প্রধান সোর্স হ্নীলার রঙ্গীখালীতে ডাকাত গিয়াসের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই এক প্রবাসী নিহত হয়েছে। নিহত যুবক রঙ্গীখালী স্কুল পাড়ার দুদু মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী মোঃ তৈয়ব। ২১ সেপ্টেম্বর সোমবার বিকাল সোয়া ৩ টার দিকে এ ঘটনা ঘটে। ২২ সেপ্টেম্বর সকালে নিহত তৈয়বের ময়না তদন্তের পর দুপুরে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয়রা জানান ডাকাত গিয়াস বাহিনীকে নিয়ে সম্প্রতি পত্রিকা ও টেলিভিশনে বেশ কটি সংবাদ প্রচার ও প্রকাশিত হয়। এ সময়ে সাংবাদিক দের কাছে ছবি ও অপরাধের তথ্য দেয়ার অভিযোগে প্রকাশ্যে দিবালোকে প্রবাসী তৈয়বকে গুলি করে হত্যা করে গিয়াস ও তার বাহিনীর সদস্যরা।
এলাকাবাসীরা জানায় টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপের প্রধান সোর্স ডাকাত গিয়াস উদ্দিন প্রকাশ্যে গুলি করলে ঘটনাস্থলে নিহত হয় প্রবাসী মোঃ তৈয়ব। এঘটনায় র্যাব অস্ত্রসহ গিয়াস ডাকাতের এক সহযোগীকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মোঃ হোছেন(২৪) পিতাঃনুরুল ইসলাম। সে রঙ্গিখালী
মাদ্রাসা পাড়া,হ্নীলার বাসিন্দা। র্যাব -১৫ এর সিও উইং কমান্ডার আজিম আহম্মেদ জানান আটকের সময়ে তার কাজ থেকে একটি ওয়ানশুটারগান, ১টি তাজা কার্তুজ,২ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। র্যাব সুত্রে জানাযায় ডাকাত গিয়াস ডজনখানেক মামলার আসামি,তার বিরুদ্ধে খুনসহ বহু অপরাধের অভিযোগ রয়েছে। রঙ্গিখালীর বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী বলেন ডাকাত গিয়াস ও তার বাহিনীর সদস্যরা ওসি প্রদীপের সাথে সম্পর্ক গড়ে তোলে তারা বহু মামলার পলাতক আসামি হলেও এলাকায় বিচরন করত প্রকাশ্যে। বিনিময়ে ওসি প্রদীপের কাছে ধরে ধরে তোলে দিতেন প্রবাসীদের। তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে মামলায় জড়িয়ে ক্রসফায়ারে হত্যা করত অনেককে। আবার কারো কারো মা বোনকে ধরে নিয়ে মামলা দিয়ে অত্যাচার নির্যাতন করে ইয়াবা দিয়ে কারাগারে প্রেরণ করা হত।গ্রামবাসীরা জানান এ ধরনের এখনো অসংখ্য নারী বিনা দোষে কারাগারে আটক আছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.