বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষার আহ্বানঃ ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদকঃ সরকার পরিবর্তনের জন্য আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে গাজীপুর হতে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র‌্যাপিড ট্রানজিট- বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি একথা বলেন।

গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয় উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনও পরিস্থিতি দেশে বিরাজমান নেই। বিএনপি যদি চোরাগলি দিয়ে ক্ষমতার স্বর্ণদুয়ারে পৌঁছাবে বলে ভেবে থাকে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে।’

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী পরিবহন, মালিক ও শ্রমিকদের পাশাপাশি স্বাস্থ্যবিধির প্রতি কঠোর হওয়ারও আহবান জানান।

এসময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.