বাংলাদেশে সরকারিভাবে করোনাভাইরাসের পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুথ বা হাসপাতালে নমুনা দেয়ার ক্ষেত্রে বর্তমান ফি ২০০ টাকার স্থলে ১০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে ৫০০ টাকার ফি ৩০০ টাকা করা হয়েছে। গত বুধবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।
গত ২৯শে জুন জারি করা একটি পরিপত্রে সরকার জানিয়েছিল, করোনাভাইরাস পরীক্ষার জন্য বুথ থেকে নমুনা সংগ্রহ এবং হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে ২০০ টাকা করে এবং বাসা থেকে নমুনা সংগ্রহ করলে ৫০০ টাকা করে দিতে হবে।
বিবিসি বাংলাঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.