সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার র্যাব-১৫ অভিযান চালিয়ে ইয়াবা নগদ টাকাসহ ৩জনকে আটক করেছে র্যাব।তাদের মধ্যে একজন রোহিঙ্গা সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো বলা হয়, শনিবার (৮ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-১৫ এর একটি দল মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে রামু থানার হোপ হাসপাতালের সামনে পাঁকা সড়কে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বালুখালী ১৭নং রোহিঙ্গা ক্যাম্পের খাইরুল আমিন মাঝির অধীনে ৬নং ব্লকের বাসিন্দা আলী হোছনের পুত্র হায়দর আলী (৪০), কক্সবাজার গোলদিঘীর পাড় এলাকার মৃত বাদল দাশের পুত্র সুমন দাশ (৪০) এবং টেকনাফ হাবিরছড়ার আব্দুল জলিলের পুত্র মোঃ হাসান (৩৪) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। ব্যাগটি তল্লাশী করে ২০হাজার ইয়াবা, নগদ টাকা ও ব্যবহৃত ৫টি মুঠোফোন পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃত মাদক পাচারকারীদের রামু থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.