নিজস্ব প্রতিবেদকঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রামের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং চট্টগ্রামকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন-তা বাস্তবায়ন করতে হবে।
শনিবার (৮ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের নব-নিয়োগপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন তার সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে নবনিযুক্ত প্রশাসক চট্টগ্রাম নগরীর উন্নয়নে সমবায়মন্ত্রী ও মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। মন্ত্রী এ সময় প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা, পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন। চট্টগ্রামে এখন যেসব সমস্যা আছে সেটি আশা করছি আগামী এক বছরের মধ্যে সব নিরসন হবে।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.