চেকআপ করতে এয়ার অ্যাম্বু্লন্সে করে ব্যাংকক গেলেন এমএ লতিফ এমপি

নিজস্ব প্রতিবেদকঃ
হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য এমএ লতিফ।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বু্লন্সে করে থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদ নিশ্চিত করেছেন সংসদ সদস্য এমএ লতিফের ব্যক্তিগত সহকারী মো. ইকবাল।

তিনি বলেন, এমপি মহোদয়ের আগে থেকে হার্টের সমস্যা রয়েছে। নিয়মিত চেকআপ করার জন্য ব্যাংকক গেছেন। সহধর্মীনী তার সঙ্গে রয়েছেন।

উল্লেখ্য, গত ৪ জুন বুকে ব্যথা নিয়ে সাংসদ এমএ লতিফ নগরের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হয়েছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.