চকরিয়ায় সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

এম.মনছুর আলম,চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত আকারে এ কর্মসুচী পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষে আজ ১৪ জুলাই (মঙ্গলবার)

কাকারা জামিয়াতুল উলুম তাহফিজুল কোরান মাদ্রাসা ও এতিম খানা এবং সুরাজপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানায় খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা, গরীব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ও বিনামূল্যে গাছের চারা বিতর করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারী জেলা জাতীয় পার্টি আহবায়ক কমিটির সদস্য ও চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ শামসুল আলমের ব্যক্তিগত আয়োজনে এ কর্মসুচী পালন করেন।

উক্ত মৃত্যু বার্ষিকীর আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি নেতা হাজী এস এম জামাল উদ্দিন, চকরিয়া উপজেলা জাতীয় পার্টি আহবায়ক জসিম উদ্দিন, পৌরসভা জাতীয় পার্টি আহবায়ক জসিম উদ্দিন কমিশনার, সদস্য সচিব কাজী নজরুল, পৌরসভার নেতৃবৃন্দের মধ্যে মনিরুল হক, শহিদুল হক, নুরুল কবির ইসলাম, ইউনিয়ন নেতৃবৃন্দ এর মধ্যে কাকারা ফৌজুুল কবির ও নাছির উদ্দিন, সুরাজপুর মানিকপুর ইউনিয়নের মাষ্টার নুরুল ইসলাম, মৌলভী অায়ুব আলী, বরইতলি মাষ্টার কুতুবউদ্দিন, হারবাং ইউনিয়নের মাহবুবুর রহমান, ডাঃ ফিরুজ, ফাঁসিয়াখালীর বদরজ্জোদা চৌধুরী, ডুলাহাজারা খোরশেদ আলম, চিরিংগা ইউনিয়ন দিদারুল ইসলাম, লক্ষ্যাচর জলিল, কৈয়ারবিল ডাঃ নাছির, বমুবিলছড়ির জাফর আলম, খুটাখালীর শাহরিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া কামনা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.