সানজীদুল আলম সজীব, কক্সবাজার
বৈশ্বিক ভাবে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বের সাথে সাথে বাংলাদেশেও ব্যাপক প্রভাব লক্ষ করা গেছে ৷ এরি মধ্যে সমুদ্র জনপদ কক্সবাজার করোনা সংক্রমণে ৪র্থ অবস্থানে রয়েছে৷ তিন মাসেরও বেশী সময় ধরে চলা লকডাউন গত ১ জুলাই থেকে শিথিল করা হয়৷ কিন্তু এখন ও পর্যন্ত পুরোদমে ব্যবসা বাণিজ্য চালু না হওয়ায় চরম দুর্বিষহ অবস্থায় দিন পার করছে গরীব অসহায় শ্রেণীর মানুষেরা।
করোনা মহামারির প্রথম থেকে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দুর্যোগ মোকাবেলায় প্রতিনিয়ত কাজ করছে আওয়ামী লীগ পরিবারের সন্তান ককসবাজার জেলা ছাত্রলীগের উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সাধারন সম্পাদক ওয়াসিফ কবির।
সোমবার (১৩জুলাই) পৌর মেয়র মুজিবুর রহমানের নির্দেশে ৩য় দফায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ ১০ কেজি করে চাউল নিজ এলাকা কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে বিতরন করে ছাত্রলীগ নেতা ওয়াসিফ কবির।
এবিষয়ে তিনি বলেন ছাত্রলীগ একটি মানবিক ছাত্রসংগঠন ৷ কক্সবাজার জেলা ছাত্রলীগ করোনা মহামারির প্রথম পর্যায় থেকে দূর্যোগ মোকাবিলায় জনগনের পাশে আছে ৷ আসলে আমরা আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে কাজ করেছি ৷ আমাদের একটাই লক্ষ কেউ যাতে একবেলা খাওয়ার না খেয়ে না থাকে৷
তিনি আরো বলেন আমরা ছাত্রলীগ আমাদের সাদ্যমত কাজ করছি। আমি সমাজের বিত্তশালীদের কাছে অনুরোধ করবো তারা যেন এই ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়ায়।
প্রসঙ্গত জেলা ছাত্রলীগের উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সাধারন সম্পাদক ওয়াসিফ কবির করোনা মহামারির প্রথম থেকে হেন্ড সেনিটাইজার, মাস্ক বিতরণ ; পবিত্র মাহে রমজানে নিজ এলাকায় মানুষের মাঝে ইফতার সামগ্রি বিতরণ এবং ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে জনগনের পাশে থেকে কাজ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.