কেন?? অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে পৌঁছায় না সরকার/এনজিওর দেওয়া কোনো অনুদান!!

নিজস্ব প্রতিবেদকঃ

কেন?? এখনো পর্যন্ত সরকারের দেওয়া অনুদান,বিভিন্ন এনজিওর সংস্থার দেওয়া অনুদান পায় না কেটেখাওয়া অসহায় গরীব মানুষ।এলাকার গরীব অসহায় মানুষের অভিযোগ… এলাকার কিছু প্রভাবশালী মানুষ,প্রভাবশালী নেতা,গ্রামের প্রতিনিধি,বিভিন্ন সরকারী-বেসরকারী পেশায় কর্মরত মানুষ তাদের নিজেদের প্রভাব দেখিয়ে নিজেরাসহ তাদের সাথে যাদের স্বজনপ্রীতি রয়েছে তারা সেই সকল অনুদানের ভাগিদার হচ্ছে এবং যারা অনুদানের তালিকা তৈরি করতে আসে তাদের প্রভাব দেখিয়ে নিজেরা নিজেদের মতো মানুষের তালিকা তৈরি করে দেয়।

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড় ইনানী ঘোনার মোড় গ্রামের কিছু গরীব অসহায় মানুষ তাদের অভিযোগের কথা তুলে ধরে।

তাদের সাথে কথা বলে তাদের অভিযোগ জানা গেছে,করোনার অনুদান হিসেবে সরকার কতৃক এবং বিভিন্ন এনজিও-র দেওয়া অনুদান তারা পায়না।দেখা যায় গ্রামের কিছু প্রভাবশালী মানুষ,গ্রামের প্রতিনিধি সেই সব অনুদানের ভাগিদার হচ্ছে।কিন্তু গ্রামের অসহায় গরীব মানুষরা পায়না কোনো অনুদান।

WFP(World Food Programme),World Vision, আর ও কিছু এনজিও সংস্থার কর্মকতা গ্রামে আসে গরীব কেটে খাওয়া অসহায় মানুষের তালিকা তৈরি করতে,গ্রামের কিছু প্রতিনিধি তাদের প্রভাব দেখিয়ে নিজেদের নামসহ,তাদের আত্নীয়স্বজন যারা আছে(এক কথায় যাদের সাথে তাদের স্বজনপ্রীতি রয়েছে তাদের তালিকা তৈরি করে দেয়)।

কিছু কিছু গরীব মানুষের কাছ থেকে তাদের NID কার্ডের ফটোকপি সংগ্রহ করে, কিন্তু অনুদান দেওয়ার সময় কেউ পায় না তাদের অনুদান,তারা জিজ্ঞেস করলে প্রতিনিধিরা জবাব দেয় তাদের নাম বাদ দেওয়া হয়েছে,কিন্তু দেখা যায় প্রভাবশালী মানুষ এবং প্রতিনিধিদের বাড়িতে ঠিকই অনুদানের জিনিসপত্র পোঁছাচ্ছে।

তালিকায় যাদের নাম দেওয়া হয় তাদের কোনো আর্থিক স্বচ্ছলতা নেই,অনেকেই বিভিন্ন সরকারি-বেসরকারী চাকরিতে যুক্ত আছেন,খুব সুন্দর ভাবে জীবন যাপন করতে পারেন,তাদের অনেকের ছাদ জমানো দালান ঘর রয়েছে,অনেকের পরিবারের লোকজন প্রবাসী।

এদিকে যারা গরীব অসহায় মানুষ..দিনের তিনবেলা খাবার কপালে জুটে না,তারা না খেয়ে মরছে।করোনার কারণে পারছেনা কোনো কাজ করতে,তাদের নাই কোনো আয়-রোজগার।যার ফলে একাধিক সময় তাদের কপালে জুটেনা খাবার।

তাদের অনেকের অভিযোগ,তারা গরীব হয়ে জম্ম নেওয়া কি তাদের ভুল ছিল? কেন আজ তাদের অধিকার,তাদের জন্য আসা অনুদান তারা পাচ্ছেনা?তাদের অধিকারের ভাগিদার হচ্ছে কেন অন্য মানুষ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.