গর্জনিয়াতে সামাজিক বনায়নের চারা রোপণ উদ্বোধন

রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নের মইন্নাকাটা গ্রামে বাঁকখালী রেঞ্জ এর অধীনে ১০হেক্টর সামাজিক বনায়নের চারা রোপণ কাজ উদ্বোধন করা হয়েছে। ২২জুন (সোমবার) সকালে চারা রোপন কাজ উদ্বোধন করেন গর্জনিয়া ইউনিয়নের প্রথম সিভিল ইন্জিনিয়ার মৃত নুরুল হাকিম এর ছোট ছেলে সাংবাদিক নেজাম উদ্দিন।

উদ্বোধক নেজাম উদ্দিন জানান, সরকার দরিদ্র অসহায় উপকারভোগী পরিবার ও সবুজ বনায়ন করতে এই কার্যক্রম হাতে নিয়েছে।
এতে দেশ দুইভাবে উপকৃত হবে তা হলো উপকার ভোগী অসহায় পরিবার আর্থিকভাবে লাভবান হবে ও সামাজিক বনায়ন এর মাধ্যমে সবুজ বন ফিরে পাবে।
উদ্বোধক সাংবাদিক নেজাম উদ্দিন কক্সবাজার উত্তর বন বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা এমকেএম আতা এলাহী আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান।
চারা রোপন উদ্বোধনের সময় উপস্থিত হেড়ম্যান মোঃ ওসমান, ওএলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.