এম.মনছুর আলম,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় গ্রামীণ জনপদের বাঁশের সাঁকো থেকে বানের পানিতে পড়ে মারুফা আক্তার (৭) নামের এক শিশু মেয়ে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার পরথেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রাত ১১টা পর্যন্ত ওই শিশুটির এখনো সন্ধান মেলেনি।
রোববার (২১জুন) দুপুর ১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ডেইঙ্গাকাটা পুর্ববিল সংলগ্ন হারবাং ছড়াখালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া শিশু মারুফা ওই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ডেইঙ্গাকাটা পুর্ববিল গ্রামের জিয়াবুল করিমের মেয়ে।
বরইতলী ডেইঙ্গাকাটা পুর্ববিল গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম বলেন, রোববার দুপুর একটার দিকে সাতবছরের শিশু মারুফা আক্তার তাঁর খালা এবং দুই খালাতো বোনের সঙ্গে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদুরে হারবাংছড়া শাখাখালের বাঁশের সাকোঁর ওপর দিয়ে পার হবার সময় অসাবধান বশত: সবাই পানিতে পড়ে যায়। তবে এসময় তাঁর খালাসহ অপর দুই শিশু সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও শিশু মারুফা বানের পানির স্রোতে ভেসে যায়।
তিনি বলেন, ঘটনাটি স্থানীয় সুত্রে জানতে পেরে তাৎক্ষনিক চকরিয়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে চেষ্ঠা চালায়। কিন্ত শিশুটি পানির স্রোতের টানের নীচের দিকে চলে যাওয়ার তাকে খুঁজে পাওয়া যায়নি।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার বলেন, ঘটনার পরপর তাৎক্ষনিক চকরিয়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে চেষ্ঠা চালালেও এই রির্পোটটি তৈরীর আগমুর্হুত রাত ১১টা পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি। তবে শিশুর স্বজন এবং পাড়া-প্রতিবেশিরা মিলে স্থানীয়ভাবে শিশুটির মরদেহ উদ্ধারের চেষ্ঠা এখনো অব্যাহত রেখেছেন বলে নিশ্চিত করেছেন বরইতলী ইউপি চেয়ারম্যান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.