পৌর মেয়র মুজিবুর রহমান সহ পরিবারের ৫ সদস্য করোনা আক্রান্ত 

সানজীদুল আলম সজীব

পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ পরিবার ৫ জন সদস্য করোনা আক্রান্ত।

আজ শনিবার(৩০মে) তিনি সহ তাদের পরিবারের ৫ জন সদস্যের রিপোর্ট পজিটিভ আসে।

২৯মে শুক্রবার মুজিবুর রহমান সহ তাদের পরিবারের সকল সদস্যের নমুনা পরীক্ষা করেন স্বাস্থ্য বিভাগ।

পরিবারেরে পক্ষ থেকে জানা যায় মেয়র মুজিবুর রহমান এখন ও পর্যন্ত ভাল আছেন৷ এছাড়া তিনি আরো অনন্য রোগে আক্রান্ত থাকায় তার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্হা করা হবে৷

করোনা ভাইরাস আক্রান্ত কক্সবাজারের জনমানুষের প্রিয় নেতা মেয়র মুজিবুর রহমান কক্সবাজার বাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেন, জনসেবা করতে গিয়ে, আমি এবং আমার পরিবারের অনন্য সদস্যরা করোনা আক্রান্ত হয়েছি৷ সবাই আমাদের সুস্থতার জন্য দোয়া করবেন৷ আমি মেয়র মুজিবুর রহমান আপনাদের সেবায় কাজ করে যাব।
পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ উনার পুরো পরিবার করোনা আক্রান্ত।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.