রামিম হাসান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ৬ বছরের ছেলেকে হত্যা করে আত্মহত্যা করেছে মা। শুক্রবার রাতে উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গেল রাতে শিশু পুত্র রিফাত কে সাথে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল পিতা মামুন মিয়া। রাত ৩ টার দিকে গোয়াল ঘরে গরুর খাবার দিয়ে ফিরে এসে দেখে বিছানায় নেই রাব্বী।
পরে জানালা দিয়ে টর্চের আলোয় ঘরের ভিতরে দেখতে পায় স্ত্রী রিফা খাতুন গলায় ফাস নিয়ে ঝুলছে। তার চিৎকারে
প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে রাব্বীকে মৃত অবস্থায় দেখতে পায়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ সকালে লাশ দুটি উদ্ধার করে। মৃত রিফা খাতুন মানষিক ভারসাম্যহীন ছিল বলে জানায় পুলিশ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.