নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলায় ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও কক্সবাজার জেলায় কোভিড-১৯ প্রতিরোধ কার্যক্রম সমন্বয়ক হেলালুদ্দীন আহমদ। সভায় এই দুর্যোগ প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থাপনা, লকডাউন বাস্তবায়ন, সার্বিক ত্রাণ কার্যক্রম ব্যবস্থাপনা, আইন-শৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন ও মজুদ অবস্থা, ধান কাটার প্রস্তুতি, বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে সার্বিক সমন্বয়, গৃহীত ব্যবস্থা ও চ্যালেঞ্জসমূহ উত্তরণের উপায়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়৷এদিকে কক্সবাজার পৌরসভা ও রামুতে জনসংখ্যা অধিক হওয়া সত্ত্বেও অন্যান্য উপজেলা থেকে তুলনামূলক ত্রাণ বরাদ্দ (প্রায় দুই লক্ষ কেজি চাল) কম দেয়ায় সাইমুম সরওয়ার কমল এমপি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলায় পর্যাপ্ত ত্রাণ পাঠালেও, কেন রামুতে দুই লক্ষ কেজি চাল কম দেয়া হয়েছে তা জেলা প্রশাসকের কাছে জানতে চান। সংসদ সদস্য কক্সবাজার পৌরসভায়তেও তুলনামূলকভাবে কম চাল বরাদ্দ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। কাদের খুশি করার জন্যে অথবা কার নির্দেশে এ বৈষম্যমূলক বরাদ্দ দেয়া হয়েছে তা পৌর এবং রামুবাসী জানতে চায় বলে একটি সুত্র জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.