জেলা ত্রাণ সমন্বয় কমিটির সভায় এমপি কমলের ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার পৌরসভা ও রামুতে জনসংখ্যা অধিক হওয়া সত্ত্বেও অন্যান্য উপজেলা থেকে ত্রাণ বরাদ্দ (প্রায় দুই লক্ষ কেজি চাল) কম দেয়ায় সাইমুম সরওয়ার কমল এমপি ক্ষোভ প্রকাশ করেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলায় পর্যাপ্ত ত্রাণ পাঠালেও, কেন রামুতে দুই লক্ষ কেজি চাল কম দেয়া হয়েছে, তা জেলা প্রশাসকের কাছে জানতে চান।

মাননীয় সংসদ সদস্য কক্সবাজার পৌরসভায় ও তুলনামূলকভাবে কম চাল বরাদ্দ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। কাদের খুশি করার জন্যে অথবা কার নির্দেশে এ বৈষম্যমূলক বরাদ্দ দেয়া হয়েছে তা পৌর এবং রামুবাসী জানতে চায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.