টেকনাফ উপজেলার অন্যতম উদীয়মান ফুটবলার শেখ আহাম্মদের মা’র জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ

টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির অন্তর্ভুক্ত রংগীখালী ৭ নং ওয়ার্ডের ফুটবলার শেখ আহাম্মদের মা ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ..)।

আজ ৩০ এপ্রিল সকাল ৮ ঘটিকার সময় নিজ বাসস্থানে ইন্তেকাল করেন। জানাযায় তিনি ৩-৪ বছর ধরে ক্যান্সারজনিত রোগ ও টিউমারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অবশেষে পরকালে গমন করেন। আজ যোহরের নামাজের পর রংগীখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।

এতে ক্রীড়া প্রেমিসহ এলাকার সকল শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এবং সেই সাথে উক্ত উপজেলার শ্রেষ্ট খেলোয়াড়ের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, ক্রীড়া মহল, ও এলাকার ক্রীড়া সংগঠন- রংগে ইলাহী অল স্টার ক্লাব, সামাজিক সংগঠনস বিভিন্ন ক্রীড়া প্রেমিরা। জানা যায়, সে ক্রীড়া জগতে চট্টগ্রাম আরামবাগ একাদশ,টেকনাফ উপজেলা,কক্সবাজার জেলা’লীগ হয়ে বিভিন্ন স্থানীয় ফুটবল টুনার্মেন্টে অংশগ্রহণ করে সুনাম ও কৃতিত্বের সাথে সফলতা অর্জন করেন।

পরিশেষে তিনি তার মায়ের এমন অকাল মৃত্যুতে শোকাভিভূত হয়ে সবার কাছে মায়ের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.