ওমর ফারুক হিরু
কক্সবাজারে করোনা পরিস্থিতিতে সংবাদ সংগ্রহে টেলিভিশন সাংবাদিকদের সহযোগি হিসেবে নিরলস পরিশ্রম করা কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া ক্যামেরা পার্সন এসোসিয়েশন (ক্যামকা) এর সদস্যদের জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকালে কক্সবাজার প্রেস ক্লাবে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ জনকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এমন কঠিন মুহুত্বে এই আর্থিক সহায়তা প্রদান করায় জেলা প্রশাসক ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ক্যামকার সদস্যরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.