নতুন করে আরও ৪৯৭ জনের করোনা শনাক্ত, মৃতের সংখ্যা দেড়শ

ওয়ান নিউজঃ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫২ জনে।
এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৫ হাজার ৯১৩ জন। এছড়া গত ২৪ ঘণ্টায় ৯ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩১ জন।

সোমবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৭ জন। এর মধ্যে ঢাকার ৫ জন। বাকি দুজন ঢাকার বাইরের। এই সময়ে সুস্থ হয়েছেন আরও ৯ জন।

ডা. নাসিমা আরও জানান, রাজারবাগ, যাত্রাবাড়ী, মহাখালী, মিরপুর ও উত্তরাসহ রাজধানীর ১০ এলাকায় করোনার সংক্রমণ বেশি।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.