গোলদীঘির পাড় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় গরীবদের ত্রাণ সামগ্রী বিতরণ

বার্তা পরিবেশক :
শহরের গোলদীঘির পাড় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গরীব, অসহায়, দুঃস্থ, করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ২৪ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় গোলদীঘির পাড়স্থ সামাজিক দুরত্ব বজায় রেখেই ১০০ পরিবারকে চাল, ডাল, আলু, লবণ, সাবান ও তেল সমেত এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোলদীঘির পাড় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক বদিউল আলম, সাধারণ সম্পাদক সঞ্জয় পাল রানা। এসময় আরও উপস্থিত ছিলেন নরেন কান্তি পাল, এডভোকেট সেবক পাল, প্রদীপ পাল রানা, রতন ধর, ইন্দ্রজিৎ পাল, বলরাম পাল, লালন পাল, বাবুল পাল, দূর্গাচরণ পাল, শিমুল পাল, সজীব পাল, ডাঃ তপন কান্তি পাল প্রমুখ।
গোলদীঘির পাড় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক বদিউল আলম জানান, করোনার কারণে আজ অনেকে কর্মহীন। খেটে খাওয়া অনেকে অসহায় হয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি এসব মানুষের পাশে দাঁড়াতে। যতটুকু সম্ভব আমরা তাদেরকে ত্রাণ সামগ্রী উপহার দিচ্ছি। যাতে তারা সামাজিক দুরত্ম বজায় রেখে ঘরে থেকেই ক্ষুধা নিবারণ করতে পারে। করোনা মোকাবেলায় সুস্থ্য থাকতে প্রত্যেককে ঘরে থাকার পরামর্শও দিয়েছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.