উখিয়া প্রতিনিধি :
আন্তর্জাতিক বেসরকারী সংস্থা – ওয়ার্ল্ড ভিশন এর উখিয়ার দুটো ফিল্ড অফিস অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তাদের একজন বাংলাদশী মাঠ কর্মীর পরিবারের এক সদস্য বুধবার টেস্টে করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট চিহ্নিত হওয়ায় এ ব্যবস্হা নেয়া হয়েছে। ওয়ার্ল্ড ভিশন তাদের ঐ মহিলা কর্মীকে ১৫ দিনের কোয়ারেন্টিনে পাঠিয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,ওয়ার্ল্ড ভিশন জানতে পেরেছে চলতি সপ্তাহে কক্সবাজারের তাদের একজন ফ্যাসিলিটেটর এর পরিবারের এক সদস্যের কোভিড- ১৯ সনাক্ত হয়েছে। তবে তাদের কর্মী সুস্থ্য রয়েছে।ওয়ার্ল্ড ভিশন গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে জানান উক্ত সহকর্মী আগামী ১৫ দিন তার বাড়ীতে কোয়ারাইন্টিন জনিত ছুটিতে রয়েছেন।
উল্লেখ্য গত চারদিন পূর্বে ট্রাকযোগে নারায়ণগঞ্জ ফেরত কক্সবাজার শহরের টেকপাড়ার জনৈক বাসিন্দা বুধবার টেস্টে করোনা রোগে সনাক্ত হন। অথচ তার এক মেয়ে ওয়ার্ল্ড ভিশন এনজিও কর্মী হিসেবে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তথ্য গোপন করে কক্সবাজার থেকে নিয়মিত ক্যাম্পে এসে অফিস করেছেন বলে জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সংস্থার উদ্দেশ্য হচ্ছে সকল কর্মী, স্থানীয় জনগোষ্ঠী এবং উপকারভোগী জনগোষ্ঠী যাদের আমরা সেবা প্রদান করি তাদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা বিধান করা। ওয়ার্ল্ড ভিশন স্থানীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছে এবং এই বিষয়ে তাদের শতভাগ নেতৃত্ব এবং নির্দেশনা মেনে চলছে। যে কোন কর্মী বা ব্যক্তি যিনি এই সম্ভাব্য আক্রান্ত কর্মীর সংস্পর্শে এসে থাকলে আমরা তাদেরকে পরবর্তী ১৫ দিনের জন্য স্বেচ্ছায় কোয়ারাইন্টিনে থাকার পরামর্শ দিচ্ছে বলে জানান সংস্থাটি সিনিয়র কমিউনিকেশন অফিসার জেভিয়ার সাকু।
অতিরিক্ত সতর্কতা হিসাবে, গতকাল বৃহস্পতিবার থেকে আমাদের উখিয়ার দুটো ফিল্ড অফিস বন্ধ করে দিয়েছি এবং আমাদের কিছু কর্মীদের চলাফেরা সীমাবদ্ধ করেছি। ওয়ার্ল্ড ভিশন একটি খ্রীস্টান, ত্রাণ, উন্নয়ন এবং অ্যাডভোকেসী সংস্থা যা শিশু, তার পরিবার ও কমিউনিটির দারিদ্র বিমোচন ও সকল অন্যায্যতা দূরীকরণে কাজ করতে বদ্ধপরিকর। ওয়ার্ল্ড ভিশন ৪৫ বছর ধরে বাংলাদেশে সেবা প্রদান করছে। বিগত ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে বলে জানানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.