নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্দেশনায় করোনা সংকটের কারণে লোকের অভাবে ধান কাটতে না পারায় কৃষককে সহযোগিতা করলো কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহসান উদ্দিন জুয়েল এর নেতৃত্বে কিছু ছাত্রলীগ কর্মী আয়াত উল্লাহ,জাহাঙ্গীর,মামুন। রামুর খুনিয়া পালং ইউনিয়ন এর গোয়ালিয়ার কৃষক ওসমান গণির ৩ কানি ধান কেটে ঘরে পৌছে দেওয়া হয়।দেশের পরিস্থিতি দিন দিন খারাপ ও করোনা ঝুকিতে লক ডাওন থাকায় কৃষক পাচ্ছেনা লোক,এমন অবস্থায় দিশেহারার মতো হয়ে পড়েছে গ্রামের কৃষকরা,নিয়মিত পারিশ্রমিক এর তিন গুণ বাড়িয়ে দিতে চাইলে ও রাজি হচ্ছে না কৃষি শ্রমিকরা, এমন লোক সংকটে আগে কখনো পড়েনি বলে জানিয়েছে গোয়ালিয়ার কৃষক ওসমান গণি,কৃষক এর করুন সংকট পরিস্থিতে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা মাঠে তাদের সাহায্য করায় তারা ঘরে তুলতে পারতেছে তাদের ফসল।সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠে কাজ করতে থাকে আহসান উদ্দিন জুয়েল এর নেতৃত্বে এক দল ছাত্রলীগ কর্মীরা এবং বাড়িতে কিছু শস্য পৌঁছে ও দিয়ে আসে। এই সহযোগিতা পেয়ে কৃষক ওসমান গনির মনোবল শক্ত হয়ে উঠে,এবং আনন্দের সাথে মিলে মিশে মাঠে কাজ করে।
ছাত্রনেতা আহসান উদ্দিন জুয়েল জানাই একজন কৃষক মানুষের সাথে মাঠে দূরত্ব বজায় রেখে কাজ করতে পেরে খুবই ভালো লেগেছে,অনেক অভিজ্ঞতা এবং কৃষকে মনের ভাব ও তাদের দুঃখ কষ্ট বুঝতে পারা আসলে খুবই মজার এবং গর্বের বিষয়।আর ও বলেন তারা গ্রামের যেকোনো কৃষকের এমন সংকটে মানবতার সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত বলে জানান দেয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.