সরকারী ত্রাণ পৌছায়নি, অসহায় মানুষের চরম দুর্ভোগ

আরিফুল হাসানঃ বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাস এর জন্য লক ডাউন থাকায় এবং সরকারী ত্রাণ না পৌছায় সাধারণ মানুষ জীবন ধারণ করতে হিমশিম খাচ্ছে। কক্সবাজার সদর উপজেলার ৯ নং খুরুশকুল ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড এ এখনো পর্যন্ত কোন সরকারী / ব্যাক্তিগত উদ্যোগ এখনো পর্যন্ত কোন ত্রাণ দেওয়া হয়নি।

তাই এই ওয়ার্ড এর দিন মজুর,রিক্সা চালক,মাছ ব্যাবসায়ী সহ যারা দিনে এনে দিনে খেত তাদের অবস্থা এখন চরমে। মেহের নিসা (৮০) বলেন সরকার কত কিছু দেওয়ার ঘোষণা দিল কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছুই পেলাম না একটু পত্রিকায় লিখে দাও যাথে সরকার আমাদের দিকে নজর দেয়।

২ নং ওয়ার্ড এর ইউ পি সদস্য আবু মোহাম্মদ জাহেদ বলেন সরকারীভাবে যা আসছে তা দিচ্ছি। কিন্তু সেটা হচ্ছে অপ্রতুল। ব্যাক্তিগত উদ্যেগেও চেষ্টা করতেছি যাথে সাধারণ মানুষ কষ্ট না পায়। এলাকার সচেতন মহল মনে করেন এই অবস্থায় সরকারী ত্রাণ জরুরীভাবে সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর দৃষ্টি আকর্ষণ করছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.