শুক্রবার বেলা ১১টায় বিএনপি’র জরুরি সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ দেশের করোনা পরিস্থিতিসহ চলমান সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

তিনি বলেন, শুক্রবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন করার কথা ছিল সেটির সময় পরিবর্তন হয়েছে। দুপুর ১২টার পরিবর্তে বেলা ১১টায় সংবাদ সম্মেলনের সময় নির্ধারণ করা হয়েছে।

এর আগে শায়রুল জানান, সম সাময়িক বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।

এদিকে সংবাদ সম্মেলনের সময় পরিবর্তনের বিষয় বিএনপির কেন্দ্রীয় দফতর থেকেও জানানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.