পিপিইঃ
পিপিই বা পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) হলো সেসব জিনিস যা একজন ব্যক্তির প্রয়োজন হয় যখন তিনি এমন কোনো জায়গায় কাজ করেন যেখানে সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে।
যেমন, সার্জিকেল মাস্ক, পুরো শরীর ঢাকে এমন এপ্রোন, গ্লাভস এবং চোখের জন্যে সুরক্ষাকারী চশমা ইত্যাদি।
ছোঁয়াচে রোগীর চিকিৎসা করেন এমন চিকিৎসকদের জন্যে পিপিই খুব গুরুত্বপূর্ণ।
তা নাহলে তিনি রোগীকে সংক্রমিত করতে পারেন। আবার রোগীর দ্বারা তিনিও সংক্রমিত হতে পারেন।
করোনা-আক্রান্ত রোগীর খবর প্রকাশের পর বাংলাদেশে চিকিৎসা কাজে নিয়োজিত ডাক্তার, নার্স ও কর্মীদের মধ্যে বেশ উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয় পিপিই সম্পর্কে যথাযথ ধারণা ও প্রাপ্যতার অভাবে।
২৬ মার্চ, ২০২০ থেকে সাধারণ ছুটি ঘোষণার প্রেক্ষিতে কে কোথায় কীভাবে এগুলো পাবেন বা নেবেন তা নিয়েও তৈরি হয় বেশ অনিশ্চয়তা ও অস্থিরতা।
অনেক চিকিৎসকই তাদের ব্যক্তিগত চেম্বার বন্ধ রাখছিলেন।
জটিলতায় পড়ছিলেন হাসপাতালে ফ্লু-র উপসর্গ নিয়ে আসা রোগীদের পাশাপাশি অন্যান্য রোগীও।
এ সময়ই এগিয়ে আসে কোয়ান্টাম। দ্রুত উদ্যোগ নিয়ে দুদিনের মধ্যেই সংগ্রহ করে উন্নত মানের কয়েক হাজার পিপিই সেট।
যার মধ্যে ছিল-
১. সার্জিকেল মাস্ক
২. ডিসপোজেবল লেগ কভার
৩. সার্জিকেল গ্লাভস
৪. ডিসপোজেবল ৬০ জিএসএম পিপি কভারল
৫. ডিসপোজেবল পলিথিন পিপি কভারল
৬. সেফটি গগলস
৭. স্পেশাল পলিথিন ফেস মাস্ক
২৮ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে ঢাকাসহ সারাদেশের পাঁচ শতাধিক চিকিৎসক এবং ঢাকার অনেকগুলো সরকারি ও বেসরকারি হাসপাতালে তাদের চাহিদামতো বিনামূল্যে পৌঁছে দেয় এই পিপিই।
মেডিটেশনঃ
মেডিটেশন হলো মনের ব্যায়াম। নীরবে বসে সুনির্দিষ্ট অনুশীলন—বাড়ায় মনোযোগ, সচেতনতা ও সৃজনশীলতা। মনের স্বেচ্ছানিয়ন্ত্রণ ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে। প্রশান্তি ও সুখানুভূতি বাড়ানোর পাশাপাশি ঘটায় অন্তর্জাগৃতি।
আর কোয়ান্টাম মেডিটেশন প্রক্রিয়া সঞ্জীবিত হয়েছে প্রাচ্যের সাধনা আর আধুনিক বিজ্ঞানের নির্যাসে। সাধকদের সাধনা ও মনোবিজ্ঞানের প্রক্রিয়ার সমন্বয়ের ফলে সহজে মেডিটেটিভ লেভেলে পৌঁছে আত্মনিমগ্ন হওয়া যায়। গভীর আত্মনিমগ্নতা আত্মশক্তির জাগরণ ঘটায় ভেতর থেকে। আর অন্তরের এই জাগরণই বদলে দেয় জীবনের বাকি সবকিছু।
সারাদেশে একসাথে যৌথ মেডিটেশনঃ
করোনাভাইরাস প্রতিরোধে দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা জোরদার হওয়া বাঞ্ছনীয়। এজন্যে সুস্থ খাদ্যাভ্যাস ও শুদ্ধ জীবনাচরণের পাশাপাশি নিয়মিত মেডিটেশন খুবই কার্যকর। ইতিবাচকতা বৃদ্ধি এবং করোনাভাইরাস সংক্রমণ নিয়ে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হচ্ছে মনে, তা থেকে মুক্ত থাকতেও মেডিটেশন কার্যকর। হার্ভার্ড মেডিকেল স্কুলও এখন এ পরামর্শ দিচ্ছে (১২ মার্চ, ২০২০)।
সব বয়সীরাই এ ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাঃ
করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছিল তরুণ ও কম বয়সীদের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ভিন্নচিত্র। বাংলাদেশে শুধু বয়স্ক ব্যক্তিরাই নয়, সব বয়সীরাই করোনা ভাইরাসের চরম ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সব বয়সীরাই এ ভাইরাসে আক্রান্ত হওয়ার একটি পরিসংখ্যান-
(৭ এপ্রিল) দুপুরে মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা নতুন আক্রান্তদের সংখ্যাসহ তাদের বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি জানান, নতুন করে যে ৪১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি ১০ জনের বয়স ২১ থেকে ৩০-এর মধ্যে। এছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ৯ জন। বাকিদের মধ্যে ১০ বছর বা তার চেয়ে কম বয়সী রয়েছে একটি শিশু, ১১ থেকে ২০ বছর বয়সী রয়েছেন চার জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী রয়েছেন পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী রয়েছেন সাত জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন পাঁচ জন।
করোনা ভাইরাস থেকে বাঁচতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, বিদেশ ফেরত বা আক্রান্তদের কাছ থেকে দূরত্ব বজায় রাখা, গণজমায়েত এড়িয়ে চলাসহ নানা সতর্কতা অবলম্বনের কথা বলা হচ্ছে। এর বাইরে আইসোলেশন, কোয়ারেন্টিন এবং হোম কোয়ারেন্টিন শব্দগুলো সামনে এসেছে রোগটির হাত থেকে বাঁচার উপায় হিসেবে।
এগুলো মূলত কী বা এগুলোর মধ্যে কী পার্থক্য তা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার কথা বলেছে দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামীর সঙ্গে। তিনি বলেন, ‘আইসোলেশন, কোয়ারেন্টিন ও হোম কোয়ারেন্টিনের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। নিয়ম মানার ক্ষেত্রেও রয়েছে কিছুটা ভিন্নতা।’
জেনে নিন কোয়ারেন্টিন এবং হোম কোয়ারেন্টিন, আইসোলেশন সম্পর্কে এই বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত-
কোয়ারেন্টিনঃ করোনা ভাইরাসের জীবাণু শরীরে প্রবেশ করার পরপরই তার উপসর্গ দেখা দেয় না। তাই করোনা আক্রান্ত দেশ ঘুরে আসার পর বা আক্রান্ত রোগী সংস্পর্শে আসার পর হতে পারে সংক্রমণ। আসলেই কোনো ব্যক্তি আক্রান্ত কি-না তা পরিষ্কার হতেই সময় লাগে সপ্তাহ খানেক। আর এজন্যই রাখা হয় কোয়ারেন্টিনে। অন্য রোগীদের কথা ভেবে এ ধরনের ব্যক্তিদের জন্য হাসপাতালে কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয় না। এখানেও সময়সীমা ১৪ দিন। এসময় বাইরে বের হতে নিষেধ করা হয়, রোগীর সঙ্গে কম যোগাযোগ করতে বলা হয়। মেনে চলতে হয় স্বাস্থ্যবিধি।
হোম কোয়ারেন্টিনঃ কোনো ব্যক্তি যখন নিজের বাড়িতেই কোয়ারেন্টিনের সব নিয়ম মেনে, বাইরের লোকজনের যোগাযোগ বন্ধ রাখেন সেটিই হোম কোয়ারেন্টিন। সাধারণত, সম্প্রতি আক্রান্ত দেশ থেকে ঘুরে এলে রোগীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। এর মেয়াদও ১৪ দিন। এটা মূলত করা হয় শরীরে কভিড-১৯ রোগ বাসা বেঁধেছে কি-না তা জানার জন্য। এসময়ের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন খাবার খেতে হবে এবং সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।
আইসোলেশনঃ কারও শরীরে যদি করোনা ভাইরাসের লক্ষণ প্রকাশ পায় এবং নমুনা পরীক্ষার ফল পজিটিভ হয় অর্থাৎ কারও যদি করোনা ভাইরাস ধরা পড়ে তবে তাকে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হয়। এসময় চিকিৎসক এবং নার্সদের তত্ত্বাবধানে রোগীকে অবশ্যই হাসপাতালে থাকতে হবে। এর মেয়াদ ১৪ দিন। রোগীর অবস্থা দেখে বাড়ানো হয় মেয়াদ। এসময়ের মধ্যে রোগীর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয় না সাধারণত। এসময়ের মধ্যে রোগীকে কিছু অ্যান্টিভাইরাল ওষুধ দেওয়া হয় যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহযোগিতা করে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তারা অনেকেই এ পদ্ধতিতে সুস্থ হন আবার যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের পক্ষে সুস্থ হয়ে ওঠা কঠিন হয়ে যায়।
লকডাউনঃ করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের আরেক ধাপ হলো ‘লকডাউন’। সাধারণত নিরব প্রাণঘাতী
করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে এবং অঞ্চলে বিভিন্ন মাত্রার ‘লকডাউন’ আরোপ করার পাশাপাশি বাংলাদেশেও আনুষ্ঠানিকভাবে লকডাউন আরোপ করা শুরু হয়েছে।
বাংলাদেশে প্রথম দফায় ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত ‘সাধারণ ছুটি’ ঘোষনা করার পর তিন দফায় ছুটির মেয়াদ ২৫ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
ভাইরাস ছড়ানো কমাতে মানুষ যেন সামাজিক দূরত্ব মেনে চলে এবং অন্য মানুষের সংস্পর্শে আসার সুযোগ না পায়, সে লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন জেলাকে লকডাউন আরোপ করেছে কর্তৃপক্ষ এবং সন্ধ্যা ৬টার পর চলাফেরার উপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
ওই সব জায়গায় অঞ্চলভেদে স্বল্প পরিসরে খাবারের দোকান এবং ওষুধের দোকান বাদে অন্য সব দোকানপাট বন্ধ রাখা হয়। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে মানুষের বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে অর্থদণ্ড এবং কারাদণ্ডের মত জরিমানার শাস্তিও আরোপ করা হয়।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দু‘টি করণীয়ের ওপর জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
একটি হলো নিয়মিত অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া। দ্বিতীয়টি হলো সামাজিক মেলামেশা কমিয়ে দেয়া। এর একটা উপায় হলো বাড়িতে থাকা, যতটা সম্ভব বাইরে না বেরুনো। আর যদি বেরুতেই হয় তাহলে অন্য মানুষদের চাইতে অন্তত দুই মিটার বা ৬ ফিট দূরে থাকা।
কিন্তু ভেবে দেখেছেন কি, ঠিক এই দুই মিটার দূরত্বে থাকার কথাই কেন বলছেন বিশেষজ্ঞরা?
কারণ হলো, লোকের হাঁচি-কাশি থেকে বাতাসের মাধ্যমে করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাসের সাথে আপনার দেহে ঢুকে পড়ার ঝুঁকি অনেকখানি কমে যায় – যদি আপনি কমপক্ষে একটা নির্দিষ্ট দূরত্বে থাকতে পারেন।
কীভাবে তা সম্ভব হয়? তারও ব্যাখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিজ্ঞানীরা বলছেন, করোনাভাইরাস সংক্রমণের দুটি প্রধান লক্ষণ হলো জ্বর এবং ঘন ঘন শুকনো কাশি।
হাঁচি-কাশির সাথে একজন মানুষের মুখ দিয়ে সবেগে বেরিয়ে আসে অগণিত পানির বিন্দু মিশ্রিত বাতাস – যে বাতাসটা আসছে ফুসফুস থেকে।
আর করোনাভাইরাস বাসা বাঁধে তার শরীরের আর কোথাও নয়, এই ফুসফুস এবং শ্বাসতন্ত্রেই।
সুতরাং যদি এই কাশি দেয়া লোকটি ইতিমধ্যেই সংক্রমিত হয়ে থাকেন – তাহলে জানবেন, তার প্রতিটি কাশির সাথে বাতাসে বেরিয়ে আসছে অসংখ্য করোনাভাইরাস। এবং এই ভাইরাসের বাহন হলো কাশির সাথে বেরিয়ে আসা অতি ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দুগুলোই – যাকে ইংরেজিতে বলে ড্রপলেটস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.