নাইক্ষ্যংছড়িতে করোনা প্রতিরোধে ঘরের বাইরে না হওয়ার কড়া নির্দেশ দিলেন ওসি

জাহাঙ্গীর আলম কাজল নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে অযথা ঘরের বাইরে বের না হওয়ার পাশাপাশি কর্মহীনদের মাঝে দুরত্ব বাজায় রেখে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের জন্য কড়া নির্দেশ দিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানা’র সুদক্ষ অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন।
এ প্রাণঘাতী করোনা মহামারীতে যখন সকলে ঘরে থাকার কথা তখনি গণমানুসের প্রিয় কর্মঠ ওসি কড়া রোদে প্রত্যেক ইউনিয়ন পরিষদ প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে নিরলসভাবে মানুষকে মাইকিংয়ের মাধ্যমে সচেতন করার কাজ প্রতিনিয়ত করে যাচ্ছেন।

তিনি বলেছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে নাইক্ষ্যংছড়ি উপজেলায় এখনো কারো করোনা ভাইরাস পাইনাই। আগামীতেও যাতে কারও করোনা ভাইরাস পজিটিভ না হয় সেজন্য নিজে সচেতন হয়ে পরিবার পরিজন তথা সকলকে সচেতন করতে হবে। আর করোনা ভাইরাস থেকে বাচার জন্য আপনারা বাড়ীতে বসে এবাদত করবেন। সামাজিক দুরত্ব বজায় রাখবেন। ঘন ঘন হাত ধৌত করবেন। সরকারী নির্ধারিত সময় ছাড়া কেউ ঘরের বাইরে ও বাজারে যাবেননা। এছাড়াও ঔষধের দোকান ব্যতীত অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিসহ কাঁচা বাজারে গন জমায়েত কমানোর জন্য দুপুর ২টা পর দোকান বন্ধ রাখার ও বাজারে সমাজিক দুরত্ব বাজায় রাখা ও সন্ধা ৬টার পর ঘর থেকে বাহির না হওয়া মসজিদে নামাজ অাদায়ে ৫জন অার জুমাবারে নামাজের জমাতে ১০জনের বেশি মুসল্লি উপস্হিত না থাকার এবং ১লা বৈশাকে কেন্দ্রে করে খেয়াংঘরে ৫জনের বেশি একত্রে প্রার্থানা না করার ব্যাপরে বৌদ্ব নেতা ও ভান্তেদের সাথে মতবিনময়সহ দিনরাত প্রচারনা চালিয়ে যাচ্ছেন ওসি আনোয়ার হোসেন।
আর যদি কেউ সরকারী এই আইন অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে শক্ত হাতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ও প্রতিবেদককে জানান
নাইক্ষ্যংছড়ি থানার সুদক্ষ অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন। এ সময় থানার অন্যান্য অফিসারবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

আর এদিকে বান্দরবান পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক করোনা ঠেকাতে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করার পাশা পাশি লোক লজ্জায় যারা খাদ্য সমগ্রী গ্রহণ করতে পারছেন না তাঁরা হট লাইনে ফোন দিলে খাবার পৌছে দিচ্ছেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

অন্যদিকে তিনি আসার পর থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার চেহারা বদলে দেওয়ায় নাইক্ষ্যংছড়িবাসী ওসি আনোয়ার হোসেনকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.